মূল বিষয়বস্তুতে যান
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়াযাত্রাবাড়ী, ঢাকা
সব লেখায় ফিরে যান

ভর্তির প্রাথমিক যোগ্যতা ও শর্তাবলি

প্রকাশকাল: মিনিট পড়া
ভর্তির প্রাথমিক যোগ্যতা ও শর্তাবলি

জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় ভর্তি হতে হলে প্রতিটি ছাত্র ও অভিভাবকের কিছু প্রাথমিক যোগ্যতা ও শর্ত সম্পর্কে জানা জরুরি। নিচে বিভাগভিত্তিক যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তির সময়সূচি ও ফি একসাথে তুলে ধরা হলো, যাতে ভর্তির প্রস্তুতি সহজ হয়।

বিভাগভিত্তিক ভর্তির যোগ্যতা

  • সাধারণ মানদণ্ড: দাওরায়ে হাদীস থেকে ইবতেদাইয়্যাহ পর্যন্ত সকল জামাতে ন্যূনতম জায়্যিদ মানের ছাত্র ভর্তি করা হয়।
  • উলুমুল হাদীস ও ইফতা বিভাগ: এই দুই বিভাগে কেবল মুমতাজ মানের ছাত্রদের ভর্তি করা হয়।
  • হিফজ বিভাগ: নতুন ছবকী ছাত্র সর্বোচ্চ ১১ বছর এবং খতমী ছাত্র সর্বোচ্চ ১৪ বছর বয়স পর্যন্ত ভর্তি হতে পারবে।
  • কাফিয়া থেকে শরহে বেকায়া: ভর্তিচ্ছু ছাত্রদের পূর্ববর্তী বোর্ড পরীক্ষায় গড়ে সর্বনিম্ন ৭০ নম্বর থাকতে হবে।

বোর্ডভুক্ত ছাত্রদের জন্য

আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কর্তৃক অনুমোদিত বোর্ডভুক্ত জামাতের ছাত্রদের জন্য বিশেষ সুবিধা রয়েছে—

  • বোর্ড পরীক্ষার মার্কশিট দেখিয়ে আলাদা ভর্তি পরীক্ষা ছাড়াই পরবর্তী জামাতে ভর্তি হতে পারবে।
  • ভর্তি ফরমের সাথে বোর্ড পরীক্ষার মার্কশিটপ্রবেশপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  1. পাঁচকল্লি বা কিস্তি টুপি পরিহিত সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ফরমের সাথে সংযুক্ত করতে হবে এবং অতিরিক্ত ১ কপি ছবি দায়িত্বশীল উস্তাদের নিকট জমা দিতে হবে।
  2. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি
  3. বোর্ডভুক্ত ছাত্রদের ক্ষেত্রে পূর্ববর্তী বোর্ড পরীক্ষার মার্কশিট ও প্রবেশপত্র।

সময়সূচি ও ফি

বিষয়বিবরণ
ভর্তি শুরু৬ শাওয়াল ১৪৪৭ হিজরি — ২৫ মার্চ ২০২৬ঈ., বুধবার
ভর্তির সময়প্রথম দিন সকাল ১০টা থেকে; পরবর্তী দিনগুলোতে সকাল ৯টা থেকে
ভর্তি ফরমের মূল্য১০০ টাকা
ভর্তি ফি৩৪০০ টাকা

বি.দ্র. প্রতি শিক্ষাবর্ষে ভর্তির নির্দিষ্ট তারিখ ও শর্তাবলি জামিয়ার অফিসিয়াল নোটিশে ঘোষণা করা হয়। সর্বশেষ তথ্যের জন্য জামিয়ার দফতরের সাথে যোগাযোগ রাখুন।

আরও জানতে দেখুন আমাদের ভর্তি পৃষ্ঠা, অথবা সরাসরি যোগাযোগ করুন।

লেখাটি শেয়ার করুন