মূল বিষয়বস্তুতে যান
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়াযাত্রাবাড়ী, ঢাকা

শাইখুল জামিয়া · মুহিউস সুন্নাহ

আল্লামামাহমুদুল হাসান

মুহতামিম ও শাইখুল হাদীস — জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর বর্ণাঢ্য জীবনী কাগজের পাতায় তুলে আনা দুরূহ। বর্তমানে তিনি বাংলাদেশের কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম
জন্ম
৫ জুলাই ১৯৫০ ইং · ১৩৭০ হিজরি
জন্মস্থান
চরখরিচা, কোতোয়ালি, ময়মনসিংহ
খেদমত
জামিয়া মাদানিয়ায় অর্ধশতাব্দীর অধিক
রচনা
শতাধিক আরবি, বাংলা ও উর্দু কিতাব
আমরা হারদুয়ী হযরতকে খুঁজে বের করেছি। আর হারদুয়ী হযরত আল্লামা মাহমুদুল হাসানকে খুঁজে বের করেছেন।
— আকাবিরে উলামায়ে কেরামের উক্তি

জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকার মুহতামিম ও গুলশান কেন্দ্রীয় মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুদীর্ঘ সময় ধরে। দ্বীনের বিভিন্ন অঙ্গনে অসামান্য ভূমিকা রাখার জন্য দেশবাসীর নিকট তিনি বরেণ্য ও সমাদৃত।

বিশেষ করে ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ, দেশের ওলামা-মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনের নিকট তিনি বিশেষ সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত। হযরতের জীবনসিন্ধু থেকে ক্ষুদ্র কিছু বিন্দু এখানে তুলে ধরা হলো।

জীবনের ধারাপাত

এক নজরে জীবনপঞ্জি

  1. ১৯৫০

    ১৩৭০ হিজরি মোতাবেক ৫ জুলাই ময়মনসিংহের চরখরিচা গ্রামে ধর্মভীরু এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ।

  2. ১৯৬৭

    তৎকালীন পূর্ব পাকিস্তানের ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগে জালালাইন জামাতে ভর্তি; একই বছর পশ্চিম পাকিস্তানের জামিয়াতুল উলূমিল ইসলামিয়া নিউটাউনে মিশকাত জামাতে ভর্তি।

  3. ১৯৬৯

    নিউটাউনে আল্লামা ইউসুফ বিন্নুরী রহ.-এর নিকট বুখারী শরীফ পড়ে দাওরায়ে হাদীস সমাপন; পাকিস্তান বেফাকের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার — যা তৎকালীন বেফাকের ইতিহাসে সর্বোচ্চ। এক রমজানে ২৮ দিনে পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন।

  4. ১৯৭০

    উচ্চতর পড়াশোনার উদ্দেশ্যে পুনরায় পাকিস্তান গমন; নিউটাউনেই উচ্চতর গবেষণাধর্মী পড়াশোনা সমাপন। এ বছরই হাফেজুল হাদীস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহ.-এর হাতে যাত্রাবাড়ী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং তিনি এখানে ছয় মাস পাঠদান করেন।

  5. ১৯৭০–৭৪

    পাকিস্তান বেফাকের মারকাজ জামিয়া ফারুকিয়ার মুহাদ্দিস হিসেবে নিযুক্তি; মুসলিম শরীফ ও তহাবী শরীফের দরস; মুসলিম শরীফের মোকাদ্দিমা অংশের শরাহ রচনা করে ‘শারিহে মুসলিম’ উপাধিতে ভূষিত।

  6. ১৯৭৫

    পাকিস্তান থেকে সরাসরি যাত্রাবাড়ী জামিয়ায় আগমন; ভারপ্রাপ্ত নাজিমে তালীমাত হিসেবে দায়িত্ব গ্রহণ।

  7. ১৯৮০

    জামিয়ার ইহতিমামের পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ; সেদিন থেকেই ছোট পরিসরের প্রতিষ্ঠান ইলম ও হিকমতের সমৃদ্ধ অঙ্গনে রূপান্তরিত হতে থাকে।

  8. ১৯৮৩

    জামিয়ায় দাওরায়ে হাদীসের ছাত্র ছিল মাত্র ছয়জন — আজ সে সংখ্যা প্রায় দুই হাজার, যা বিশ্বে হাদীসের দ্বিতীয় বৃহত্তম দরসগাহ।

  9. ১৯৯৩

    আল্লামা শাহ আবরারুল হক হাক্কী রহ. কর্তৃক ওমজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর নিযুক্ত।

  10. ২০২০

    ৩ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও পদাধিকারবলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত (পুনর্নির্বাচিত ৭ অক্টোবর ২০২৩)।

  11. ২০২৩

    ১৩ আগস্ট সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে মক্কায় অনুষ্ঠিত ৮৫টি দেশের দেড় শতাধিক আলেমের আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব; বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তার স্বার্থে ৭টি প্রস্তাবনা পেশ।

জীবনসিন্ধুর বিন্দু

জীবনের অধ্যায়সমূহ

জন্মকাল

চরখরিচার মাটিতে

আল্লামা মাহমুদুল হাসান ১৩৭০ হিজরি মোতাবেক ১৯৫০ সনের জুলাই মাসের ৫ তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার অন্তর্গত চরখরিচা নামক গ্রামে ধর্মভীরু এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: গালিমুদ্দিন আহমদ। মাতা: ফাতেমা রমজানী।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাঁর পূর্বপুরুষগণ আফগানিস্তান, ইরান বা সেখানকার কোনো এলাকা থেকে এদেশে আগমন করেছিলেন। বাল্যকাল থেকেই তাঁর দূরদর্শিতা, চঞ্চলতা ও বুদ্ধিমত্তা এবং অন্যের মন জয় করার বিরল প্রতিভা ছিল বেশ চর্চিত।

শৈশব ও মক্তব

মায়ের হাতে ‘বিসমিল্লাহ’

ভবিষ্যৎ নক্ষত্র মহান মনীষীর পড়ালেখার ‘বিসমিল্লাহ’ হয় আপন মা ফাতেমা রমজানির হাতেই। কুরআনে কারিমের ধারাবাহিক সবক গ্রহণ করেন চরখরিচা বাজারের ক্বারী আব্দুর রশিদ সাহেব রহ.-এর নিকট। প্রাথমিক বাংলা শিক্ষা গ্রহণ করেন চরখরিচা স্কুলে।

অতঃপর আপন চাচাতো ভাই মাওলানা নুরুদ্দিন সাহেবের নেগরানী ও উৎসাহে কিতাব বিভাগে ভর্তি হন।

শোকের ছায়া

আব্বা ও আম্মার ইন্তেকাল

ছাত্র মাহমুদ যখন ময়মনসিংহের জামিয়া ইসলামিয়াতে জামাতে মিযান অধ্যয়নরত, তখন পিতা মোহাম্মদ গালিমুদ্দিন দুই সন্তানকে এতিম করে রবের ডাকে সাড়া দেন। পিতৃ-বিয়োগে তিনি বড় সন্তান হিসেবে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। ছোট্ট জীবনের এই বিচ্ছেদ-বেদনা তাঁর শিক্ষাজীবনের ছন্দপতন ঘটায়।

পিতৃ-বিয়োগের এক বছর পর নতুন আরেক বেদনার সংবাদ শুনতে পান। দুই সন্তানকে অকূল সাগরে ভাসিয়ে বেঁচে থাকার অবলম্বন গর্ভধারিণী মা-ও দুনিয়া থেকে বিদায় নেন।

শিক্ষাজীবন

লালবাগ থেকে নিউটাউন

দ্বীনি শিক্ষার প্রাথমিক জামাতগুলো নিজ অঞ্চল তৎকালীন বৃহত্তম ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মুশফিক উস্তাদগণের নেগরানীতে জামাতে হেদায়া পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৭ সনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া লালবাগ মাদরাসায় জালালাইন জামাতে ভর্তি হন।

সে সময় মাদরাসার মুহতামিম ছিলেন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরী রহ. (সদর সাহেব হুজুর রহ.)। ইলমের প্রতি তাঁর প্রবল তৃষ্ণা ও অদম্য আগ্রহ দেখে সদর সাহেব হুজুর রহ. তখন তাঁকে পশ্চিম পাকিস্তান যাওয়ার জন্য উৎসাহ দেন।

ইতিমধ্যে উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা কাশ্মীরী রহ.-এর সুযোগ্য সাগরেদ আল্লামা ইউসুফ বিন্নুরী রহ. একদিন লালবাগ মাদরাসায় তাশরিফ নিয়ে আসলে সদর সাহেব বলেন— ‘আমার মাদরাসায় আপনার এক আশেক ছাত্র আছে; সে আপনার মহব্বতে কিছু লিখেছে।’ অতঃপর সে লেখাটি বিন্নুরী রহ. পড়ে অত্যন্ত খুশী হন এবং নিজ মাদরাসা জামিয়াতুল উলূমিল ইসলামিয়া নিউটাউনে ভর্তির অনুমতি দিয়ে দেন। এভাবেই তিনি ১৯৬৭ সনে অত্র প্রতিষ্ঠানে মিশকাত জামাতে ভর্তি হন।

অল্প দিনের মধ্যেই এ ভবিষ্যৎ রত্ন বিন্নুরী রহ.-এর সুনজর কাড়তে সক্ষম হন। ১৯৬৯ সনে নিউটাউনেই বিন্নুরী রহ.-এর কাছে বুখারী শরীফ পড়েন। নিউটাউনের সকল উস্তাদের কাছে তিনি অল্প দিনেই পরিচিত ও স্নেহাস্পদ হয়ে ওঠেন; পুরো জামিয়ায় তাঁর সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা সমাপন করে সে বছরই পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন, যা পাকিস্তান বেফাকের ইতিহাসে তৎকালীন সর্বোচ্চ নম্বর। দাওরায়ে হাদীস শেষ করে তারপর প্রবল আগ্রহ জাগে পুরো কোরআন হিফজ করার। আল্লাহর রহমত এবং প্রখর মেধা ও স্মরণশক্তির বলে তিনি এক রমজানে ২৮ দিনেই পুরো কোরআন হেফজ শেষ করে ফেলেন।

১৯৭০ সনে উচ্চতর পড়াশোনার উদ্দেশ্যে আবারও পাকিস্তান গমন করেন এবং নিউটাউনেই উচ্চতর গবেষণাধর্মী পড়াশোনা সমাপন করেন। সে সময়ে বিন্নুরী রহ.-এর খুব ঘনিষ্ঠতম সহবত অর্জনের সৌভাগ্য হয়। এমনকি বিন্নুরী রহ. তিরমিযী শরীফের উপর যুগশ্রেষ্ঠ শরাহ ‘মা’রেফুস সুনান’ সংকলনে আল্লামা মাহমুদুল হাসান সাহেব উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। একাধিকবার বিন্নুরী রহ.-এর সফরসঙ্গী হিসেবে মিশর সফর করার সৌভাগ্য হয়েছে।

পড়াশোনার ব্যাপারে তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তিনি সে সময়ে নিউটাউনের কুতুবখানায় থাকা প্রায় সব কিতাবই মুতালায়া করে ফেলেছিলেন। পড়াশোনায় এত বেশি মগ্ন থাকতেন যে, বিকালে যখন সবাই হাঁটাহাঁটি করত তখনও তিনি মুতালায়ায় মগ্ন থাকতেন।

“প্রতিদিন বিকেলে তুমি নিজ দায়িত্বে মাহমুদকে রুম থেকে বের করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করিয়ে আনবে; এভাবে হাঁটাচলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলে সে তো অসুস্থ হয়ে যাবে!”
— আল্লামা ইউসুফ বিন্নুরী রহ. → মাওলানা মুফতী ইউসুফ লুধিয়ানভী রহ.

গবেষণা

‘আল ইমাম আবু ইউসুফ’ রচনা

এভাবে তিনি বিন্নুরী রহ.-এর তত্ত্বাবধানে হাদীস ও ইলমে হাদীসের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করে তাঁরই নির্দেশে ‘আল ইমাম আবু ইউসুফ: মুহাদ্দিসান ওয়া ফকিহান’ নামে ৩ খণ্ডের জ্ঞানগর্ভ কিতাব রচনা করেন, যা এখনো উলূমুল হাদীস শাস্ত্রে তাঁর শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়ে আছে।

কর্মজীবন

যশোর রেলস্টেশন থেকে জামিয়া ফারুকিয়া

তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে প্রথমবার যখন নিজ দেশ (তৎকালীন পূর্ব পাকিস্তানে) ফিরলেন, তখন যশোর রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আবুল হাসান রহ. তাঁর মাদরাসার জন্য একজন শিক্ষক চেয়ে আল্লামা ইউসুফ বিন্নুরী রহ.-এর নিকট পত্র লেখেন। পত্রের উত্তরে বিন্নুরী রহ. লেখেন— ‘আমার কাছে একজন শিক্ষক আছেন। খুব দক্ষ ও যোগ্য। তবে তিনি পূর্ব পাকিস্তান চলে গেছেন।’

চিঠিতে উল্লেখিত ঠিকানা অনুযায়ী মাওলানা আবুল হাসান রহ. ময়মনসিংহে আসেন এবং আল্লামা মাহমুদুল হাসানকে নিজ মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এভাবে তাঁর শিক্ষকতার সূচনা হয় যশোর রেলস্টেশন মাদরাসা থেকে। রেলস্টেশন মাদরাসায় থাকাকালে বুখারী, মুসলিম, তিরমিযী ও শরহে তাহযীব সহ মোট ১২টি কিতাব পাঠদান করতেন। এখানে তিনি প্রায় এক বছর শিক্ষকতা করেন।

তিনি যশোর থাকাকালে হাফিজুল হাদীস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহ.-এর মাধ্যমে যাত্রাবাড়ী মাদরাসার ভিত্তিস্থাপন হয়। সেদিন কাজী মু’তাসিম বিল্লাহ রহ. আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে যাত্রাবাড়ী নিয়ে আসেন এবং এখানেই তিনি ছয় মাস পাঠদান করেন। অতঃপর ১৯৭০ সনে তিনি আবারো পাকিস্তান চলে যান এবং সেখানে ফিকহ ও হাদীসের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পাকিস্তান বেফাকের মারকাজ জামিয়া ফারুকিয়ার মুহতামিম আল্লামা সলিমুল্লাহ খান রহ. আল্লামা ইউসুফ বিন্নুরী রহ.-এর কাছে নিজ মাদরাসার জন্য একজন শিক্ষক চাইলে তিনি ওয়ালী হাসান টুংকী রহ. এবং ইসহাক সিদ্দিকী রহ.-এর সাথে পরামর্শ করে তাঁদের আদরের ছাত্র মাহমুদুল হাসানকে যোগ্য মনে করে তাঁকে জামিয়া ফারুকিয়ার মুহাদ্দিস হিসেবে নিযুক্ত করেন।

পরবর্তীতে কিছুদিন তালীমাতের দায়িত্বও পালন করেন। সেখানে তিনি হাদীসের কিতাব মুসলিম ও তহাবি শরীফ পড়ান। সে সময় নিজামুদ্দিন শামযায়ী, যিনি পরবর্তীতে বিন্নুরী রহ.-এর মাদরাসায় শাইখুল হাদীস এবং প্রধান মুফতির দায়িত্ব পালন করেন, তিনি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের জ্ঞানসমৃদ্ধ, তাহকীকপূর্ণ তাকরির কলমবন্দ করেন। পরবর্তীতে তিনি সে তাকরিরের আলোকে মুসলিম শরীফের মোকাদ্দিমা অংশে শরাহ করে ‘শারিহে মুসলিম’ উপাধিতে ভূষিত হন।

পাকিস্তানে আল্লামা মাহমুদুল হাসান জামিয়া ফারুকিয়ায় নিয়মতান্ত্রিক দরস প্রদান করতেন। অতঃপর ১৯৭৪ সনে দেশে ফিরে পুনরায় যাত্রাবাড়ী মাদরাসায় যোগ দেন।

প্রত্যাবর্তন

পুনরায় যাত্রাবাড়ী জামিয়ায়

১৯৭৫ সনে মাওলানা মাহমুদুল হাসান সাহেব পাকিস্তান থেকে সরাসরি যাত্রাবাড়ী জামিয়ায় চলে আসেন। তিনি যেদিন আগমন করেন, সেদিন কাজী সাহেব হুজুর বুকে হাত রেখে জামিয়ার মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন— ‘আজ আমার সবচেয়ে প্রিয় ও সবচেয়ে যোগ্য ছাত্রটি এখানে আগমন করবে।’

তিনি আসার পর থেকে ভারপ্রাপ্ত নাজিমে তালীমাত ছিলেন। এরপর ১৯৭৬ সনে কাজী সাহেব রহ. আরো কয়েকজন শিক্ষকসহ এখান থেকে বিদায় নিয়ে চলে যান। তখন শায়খ তাজাম্মুল আলী রহ. ছিলেন মাদরাসার মুহতামিম। কাজী সাহেব রহ. চলে যাওয়ার পর শায়খ তাজাম্মুল আলী রহ. জামিয়ায় দুই বছর ছিলেন। তিনিও ১৯৭৮ সনে এখান থেকে বিদায় গ্রহণ করেন।

ইহতিমাম

দায়িত্ব গ্রহণ ও জামিয়ার রূপান্তর

শায়খ তাজাম্মুল আলী রহ. বিদায় নেয়ার পর তৎকালীন নাজিমে তালীমাত আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব দেয়া হয়। ১৯৮০ সনে জামিয়ার ইহতিমামের পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়।

তিনি দায়িত্ব হাতে নেয়ার পর থেকে জামিয়ার চিত্র বদলাতে থাকে; আকারে-প্রকারে এক ছোট পরিসর থেকে আজ সেটি সুবিশাল প্রতিষ্ঠান এবং ইলম ও হিকমতের সমৃদ্ধ অঙ্গনে পরিণত হয়েছে। তাঁর দীর্ঘদিনের মেহনত-মুজাহাদা, তালীম-তরবিয়ত ও সুদক্ষ পরিচালনায় জামিয়া হয়ে উঠে নববী আদর্শ ও চেতনার ঐতিহ্যবাহী বাতিঘর।

১৯৮৩ সনে দাওরায়ে হাদীসের ছাত্র ছিল মাত্র ৬ জন। বর্তমানে সে জামিয়ার দাওরায়ে হাদীসে অধ্যয়ন করছে প্রায় দুই হাজার তালিবুল ইলম, যা বিশ্বে হাদীসের দ্বিতীয় বৃহত্তম দরসগাহ।

এই জামিয়াকে তিলে তিলে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। জামিয়ার দালানগুলো নির্মাণের সময় নিজ হাতে কাজ করেছেন, সাথে ছিলেন তাঁর প্রিয় শাগরেদরা। অথচ একসময় অর্থের অভাবে জামিয়ার বোর্ডিংয়ের চাউল-আলুর বস্তা কখনো নিজের কাঁধে বহন করে তাঁকে আনতে হয়েছে।

চরিত্র ও বৈশিষ্ট্য

সুন্নতে নববীর জীবন্ত প্রতিচ্ছবি

সুন্নতে নববীর প্রচার-প্রসারে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সুখ্যাতি তো বিশ্বজোড়া। গ্রাম থেকে শহরে, শহর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সর্বত্রই তিনি সুন্নতের দাওয়াত নিয়ে চষে বেড়ান। দাওয়াতুল হকের ব্যানারে সারাবিশ্বে নববী সুন্নাত জিন্দা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছোট থেকে ছোট সুন্নতের প্রতি তাঁর এত পাবন্দি, যা সত্যি বিস্ময়কর। ছাত্রদের প্রতি রয়েছে তাঁর গভীর স্নেহ। ছাত্রদের হকের ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান। তিনি যত ব্যস্তই থাকুন, তিনি যতদূরেই থাকুন, ছাত্রদের একটি সবক পড়ানোর জন্য প্রয়োজনে আকাশপথে সফর করে জামিয়ায় উপস্থিত হয়ে সবক পড়ান।

জামিয়ার আসাতিযায়ে কেরামের তিনি অত্যন্ত কদর করেন। তাদের বেতন-ভাতা ছাড়াও তিনি সকল প্রয়োজনে সর্বাত্মক সহায়তা করেন। দু’হাতে বিলিয়ে দেন প্রয়োজনগ্রস্তদের। নিজস্ব চ্যারিটি থেকে তিনি বহু বিধবার ভরণপোষণ বহন করেন। জামিয়ার অনেক তালিবে ইলমের পড়াশোনাসহ যাবতীয় খরচও তিনি নিজেই বহন করেন।

মুআমালার ব্যাপারেও তিনি অত্যন্ত সাফ ও পবিত্র। তিনি জামিয়া থেকে কোনো বেতন গ্রহণ করেন না। জামিয়ার যে কামরাটিতে তিনি থাকেন, তার মাসিক ভাড়াও তিনি পরিশোধ করেন। তাঁর কামরায় জামিয়ার কোনো আসবাব থাকে না। জামিয়ার কোনো আসবাব তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন না।

পারিবারিক জীবন

সন্তান-সন্ততি

আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সন্তান-সন্ততি মোট ছয় জন। ছেলে দুইজন, মেয়ে চারজন। সাহেবজাদা দু’জনের নাম মাওলানা মাইমুন হাসান ও মাওলানা মাসরুর হাসান।

আন্তর্জাতিক অঙ্গনে

সীমানা পেরিয়ে

তাঁর মেধা-মনন, যোগ্যতা, দক্ষতা, সহনশীলতা, আত্মশুদ্ধি ও খোদাভীতির কারণে বাংলাদেশে এক পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুখ্যাতির পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন দ্বীনি অঙ্গনে তাঁর প্রতি আকর্ষণ ও প্রশংসনীয় অবস্থান পরিলক্ষিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে তাঁর প্রভাব ও পরিচিতি ছাড়াও উপমহাদেশের দেশগুলোতে দাওয়াতুল হকের সিলসিলায় তিনি বিশেষ শ্রদ্ধাভাজন। আরববিশ্বের বিজ্ঞ সমাজও তাঁর ইলম, দাওয়াত ও ইসলাহী কার্যক্রমের প্রতি দিন দিন ঝুঁকছে। উক্ত কার্যক্রমে আরবী ও উর্দূ ভাষায় রচিত তাঁর কিতাবসমূহের ভূমিকা অপরিসীম। এতোদ্দেশ্যে তিনি সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, ভারত, বাহরাইন ও আমেরিকা ভ্রমণ করেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে মক্কায় বিগত ১৩/০৮/২০২৩ ইং রোববার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ৮৫টি দেশের দেড় শতাধিক আলেম ও মুফতি অংশ নিয়েছেন। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আল্লামা মাহমুদুল হাসান যুগান্তকারী বক্তব্য পেশ করেছেন এবং সেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তার স্বার্থে ৭টি প্রস্তাবনা পেশ করেন।

এছাড়া ১৯৯১ সনে মক্কার শিক্ষা সেমিনারে ইসলামি সভ্যতা সংরক্ষণে, ১৯৯৩ সনের ২৮ মে সৌদি আরবের সম্মেলনে কুরআনের মূলনীতির ব্যাখ্যায়, ১৯৯৮ সনের ১৩ মার্চ মদিনায় ইউরোপীয় সভ্যতার ওপর ইসলামের প্রভাব প্রসঙ্গে এবং ১৯৯৯ সনে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে হানাফী মাযহাবের নির্ভরযোগ্যতা প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। ওই বছরই তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্র সফর করেন; ২০০০ সনে ইস্ট লন্ডন মসজিদে এবং ২০১৩ সনে কাতারে দাওয়াতুল হক সম্মেলনে বয়ান করেন।

লেখালেখি

কলমের খেদমত

লেখালেখির ভুবনেও রয়েছে সরব বিচরণ। অনলবর্ষী বক্তৃতার পাশাপাশি তিনি লেখনীর মাধ্যমে অনন্য সাধারণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যুগের পর যুগ। তাঁর রচিত আরবি, বাংলা ও উর্দূ কিতাবের সংখ্যা শতাধিক। মুসলিম উম্মাহর অতন্দ্র প্রহরী এই মহান মনীষী উম্মাহর প্রায় প্রতিটি সমস্যার সমাধানে কলম ধরার চেষ্টা করেছেন এবং যুগোপযোগী পরামর্শ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতভরা হৃদয় থেকে নিঃসৃত হয়েছে হাজার পঙ্‌ক্তির প্রেমময় কবিতা, যা আরবি ও উর্দূ উভয় ভাষায় রচিত।

  • তাফসীরে বুরহানুল কোরআন (৪ খণ্ড)

  • আল ইমাম আবু হানিফা মুহাদ্দিসান ও ফকীহান (আরবী, ৩ খণ্ড)

  • আল বুরহানুল মুয়াইদিআদ (আরবী)

  • নবী পরিবারের প্রতি ভালোবাসা

  • যাদুস সালেকীন

  • দাওয়াতুল হক আওর দাওয়াত ও তাবলিগ (উর্দূ)

  • ইসলাম ও আধুনিক রাষ্ট্র চিন্তা

  • আর রদ্দুল জামিল (আরবী)

  • আল ইরশাদ ইলা সাবীলির রাশাদ (আরবি বয়ানসমগ্র)

  • হাসানুল ফাতাওয়া (আরবি ও উর্দূ, ৩ খণ্ড — প্রকাশিতব্য)

কর্মব্যস্ততা

দায়িত্ব ও খেদমত

মুহতামিম ও শাইখুল হাদীস
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা
শাইখুল হাদীস
জামিয়া মাহমুদিয়া চরখরিচা এবং জামিয়া ফারুকিয়া, ময়মনসিংহ
খতীব
গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদ ও ঈদগাহ সোসাইটি
নিয়মিত মুফাসসির
গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদ — মাসের তিন শুক্রবার বাদ মাগরিব; জামিয়া মাদানিয়া — প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব
আমীর
ওমজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ (১৯৯৩ সন থেকে, আল্লামা শাহ আবরারুল হক হাক্কী রহ. কর্তৃক নিযুক্ত)
চেয়ারম্যান
আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ
সভাপতি
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)
প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক
ইসলামি গবেষণা সাময়িকী মাসিক আল জামিয়া
এছাড়াও
শত শত মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠা ও পরিচালনার কাজে যুক্ত

ইলমি ও রূহানি সিলসিলা

সনদ, খেলাফত ও উস্তাদগণ

হাদীসের সনদ লাভ করেছেন যাঁদের নিকট

  1. 1

    আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ.-এর জানেশীন যুগশ্রেষ্ঠ শাইখুল হাদীস আল্লামা ইউসুফ বিন্নুরী রহ. (পাকিস্তান)

  2. 2

    আল্লামা ইদরীস মিরাঠি রহ. (পাকিস্তান)

  3. 3

    মুফতীয়ে আজম আল্লামা মুফতি ওয়ালী হাসান টুংকী রহ. (পাকিস্তান)

  4. 4

    বিখ্যাত মুহাদ্দিস আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব রহ. (সাবেক মুহতামিম, লালবাগ মাদরাসা, ঢাকা)

  5. 5

    আল্লামা শায়েখ ওমর শানকীতী রহ. (মদীনা, সৌদি আরব)

  6. 6

    আল্লামা শায়েখ সলিমুল্লাহ খান রহ. (মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া ফারুকিয়া, পাকিস্তান)

  7. 7

    শায়খ যাফর আহমদ উসমানী রহ. (ভারত)

  8. 8

    শাইখুল হাদীস যাকারিয়া রহ. (ভারত)

আধ্যাত্মিক শিক্ষা ও খেলাফত লাভ করেছেন যাঁদের নিকট

  1. 1

    হযরত থানভী রহ.-এর জানেশীন মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ.

  2. 2

    শায়েখ সাইয়েদ ইউসুফ হাশেম রেফায়ী রহ. (কুয়েত)

  3. 3

    সৈয়দ মাহমুদ হাশেম রহ. (কুয়েত)

  4. 4

    শায়েখ ইসহাক সিদ্দিকী সাহেব রহ. (মুহতামিম, দারুল উলূম নদওয়াতুল উলামা, ভারত)

  5. 5

    শায়েখ দৌলত আলী সাহেব রহ. (মুহতামিম, আশরাফুল উলূম বালিয়া মাদরাসা, ময়মনসিংহ)

  6. 6

    শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহ.

  7. 7

    শাইখুল হাদীস আল্লামা আহমদ শফী রহ. (মুহতামিম, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম)

উস্তাদ ও আকাবীর

  1. 1

    আল্লামা ইউসুফ বানুরী রহ.

  2. 2

    আল্লামা ইদরীস মিরাঠী রহ.

  3. 3

    ওয়ালি হাসান টুংকী রহ.

  4. 4

    ইদ্রিস কান্ধলবী রহ.

  5. 5

    আল্লামা হেদায়েতুল্লাহ রহ.

  6. 6

    কাজী মু’তাছিম বিল্লাহ রহ.

প্রসিদ্ধ কয়েকজন ছাত্র

  1. 1

    মুফতি নিজামুদ্দীন শামযায়ী রহ. (পাকিস্তান)

  2. 2

    মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহইয়া রাহ.

  3. 3

    মুফতী রেজাউল করীম (চরমোনাই)

  4. 4

    মাওলানা আব্দুল মান্নান

  5. 5

    মাওলানা আহমাদ ঈসা

  6. 6

    মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী

  7. 7

    মুফতী ফয়জুল করীম (চরমোনাই)

  8. 8

    মাওলানা মুফাজ্জল হুসাইন প্রমুখ

খুলাফায়ে কেরাম

শাইখের হাতে বায়াত ও খিলাফতপ্রাপ্তগণ

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম-এর হাতে যাঁরা বায়াত ও সুহবতের মাধ্যমে খিলাফতে ভূষিত হয়েছেন, তাঁদের তালিকা। দেশ-বিদেশের অসংখ্য মুহতামিম, শাইখুল হাদীস, মুফতী ও খতীব এই সিলসিলার সাথে যুক্ত।

২৯১

জন খলীফা

মুজায়ে বাইআত

২০৮

  • ১

    হযরত মাওলানা ফজলুর রহমান রহ.

    সাবেক মুহতামিম, ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

  • ২

    মুফতী নিয়ামুদ্দীন শামযায়ী রহ.

    সাবেক শাইখুল হাদীস, আল্লামা বিন্নূরী টাউন, করাচী, পাকিস্তান

  • ৩

    হযরত মাওলানা যাইনুল আবেদীন রহ.

    জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া, চরখরিচা, মোমেনশাহী

  • ৪

    হযরত মাওলানা আব্দুল আওয়াল রহ.

    সাবেক মুহাদ্দিস, বড়কাটারা মাদরাসা, ঢাকা

  • ৫

    হযরত মাওলানা আযহারুল হক ফরীদী রহ.

    সাবেক মুহতামিম, দারুল উলূম হক্কানিয়া, শিবচর, মাদারীপুর

  • ৬

    হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন রহ.

    সাবেক মুহতামিম, জামিয়া কুরআনিয়া ভাঙ্গা, ফরিদপুর

  • ৭

    মাওলানা হাফেজ ওলীউল্লাহ রহ.

    সাবেক মুহতামিম, মাদরাসায়ে ইমদাদিয়া, ঝালকাঠি

  • ৮

    হযরত মাওলানা ইবরাহীম আলী মুহাদ্দিস রহ.

    মুহতামিম, কাটারকোনা হুসাইনিয়া মাদরাসা, কুলাউড়া, মৌলভীবাজার

  • ৯

    ক্বারী হাসান আলী সাহেব রহ.

    মুহতামিম, মাদরাসাতু উলূমিল ইসলামিয়া, রৌহা, সিরাজগঞ্জ

  • ১০

    আলহাজ প্রফেসর মুশফিকুর রহমান রহ.

    রাজশাহী

  • ১১

    হযরত হাজী নাযিমুদ্দীন সাহেব রহ.

    মুজায়ে সোহবাত, হারদুয়ী হযরত রহ.; উত্তরা, ঢাকা

  • ১২

    হযরত মাওলানা মনজুর আহমাদ সাহেব রহ.

    মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড, কুমিল্লা

  • ১৩

    মুফতী ইবরাহীম খলীল সাহেব রহ.

    মুহতামিম, মুহাম্মদপুর কওমী মাদরাসা, চাটমোহর, পাবনা

  • ১৪

    হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব রহ.

    মহাপরিচালক, নূরানী তালীমুল কুরআন ওয়াকফ এস্টেট, ঢাকা

  • ১৫

    হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহ.

    খতীব, ধানমন্ডি জামে মসজিদ; সাবেক মুহাদ্দিস, আরজাবাদ মাদরাসা

  • ১৬

    হযরত মুফতী আবুল কালাম যাকারিয়া রহ.

    মুহতামিম, দরগাহ মাদরাসা, সিলেট

  • ১৭

    হযরত মাও. শহীদুল্লাহ আশরাফী সাহেব রহ.

    খানকায়ে আশরাফিয়া, তালগাছিয়া, ঝালকাঠি

  • ১৮

    হযরত মাওলানা মুফতী আতাউর রহমান রহ.

    মুহতামিম, জামিয়া মাইনুল ইসলাম, বারিধারা, ঢাকা

  • ১৯

    হযরত মাওলানা মুফতী বেলায়াতুল্লাহ নূর রহ.

    মুহাদ্দিস, জামিয়া ইউনুছিয়া, বি. বাড়িয়া

  • ২০

    হযরত মাওলানা ইসহাক সাহেব রহ.

    মুহতামিম, পানবাড়িয়া মাদরাসা, বরিশাল

  • ২১

    হযরত মাওলানা সালীমুদ্দীন কাসেমী রহ.

    মুহতামিম, আল্লামা মিয়া হুসাইন ইসলামিয়া মাদরাসা, রাজশাহী

  • ২২

    হযরত মাওলানা নূর আহমাদ সাহেব রহ.

    শাইখুল হাদীস, জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল, মোমেনশাহী

  • ২৩

    হযরত মাওলানা মুসলেহুদ্দীন রহ.

    নায়েবে মুহতামিম, ইখলাসপুর ফাজিল মাদরাসা, নোয়াখালী

  • ২৪

    মুফতী সাদেকুল ইসলাম সাহেব রহ.

    প্রধান মুফতী, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ২৫

    হযরত মাওলানা আব্দুর রশীদ সাহেব

    মুহতামিম, সোনামুখী মাদরাসা, কাজীপুর, সিরাজগঞ্জ

  • ২৬

    হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন রহ.

    খতীব, ধানমন্ডি ৬/এ ঈদগাহ জামে মসজিদ, ঢাকা

  • ২৭

    হযরত মাওলানা আশরাফুদ্দীন সাহেব

    মুহতামিম, জামিয়াতুশ শুহাদা, বন্দর, নারায়ণগঞ্জ

  • ২৮

    মুফতী আসআদ আযমী কুপাগঞ্জী সাহেব

    খাদেম, দারুল ইফতা, কুপাগঞ্জ, ভারত

  • ২৯

    হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান

    মুহতামিম, মাদরাসায়ে মাদানিয়া শরীয়তিয়া, বাহাদুরপুর, মাদারীপুর

  • ৩০

    হযরত মাওলানা ইদরীস সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ৩১

    হযরত মাওলানা আব্দুল আলী সাহেব

    শাইখুল হাদীস, জামিয়া সিদ্দিকিয়া, কুলিয়ার চর, কিশোরগঞ্জ

  • ৩২

    হযরত মাওলানা নিযামুদ্দীন সাহেব

    মুহতামিম, দারুল উলূম মিরওয়ারিশ পুর, নোয়াখালী

  • ৩৩

    হযরত মাওলানা ইমরান সাহেব

    মুহতামিম ও শাইখুল হাদীস, খতমে নবুওয়াত মাদরাসা, বি. বাড়িয়া

  • ৩৪

    হযরত মাওলানা আব্দুল আযীয সাহেব

    মুহতামিম, জামিয়া আশরাফিয়া, ধুলের চর, টাঙ্গাইল

  • ৩৫

    মুফতী মুইনুল হক সাহেব

    মুহতামিম, রওজাতুস সুন্নাহ, লালপুর, নাটোর

  • ৩৬

    হযরত মাওলানা আহমদ ঈসা সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ৩৭

    মুফতী আব্দুর রউফ সাহেব

    মুহতামিম, জামিয়া হুসাইনিয়া খুকনি, সিরাজগঞ্জ

  • ৩৮

    হযরত মাওলানা হাফেজ লুকমান সাহেব

    রামপুর, দেবিদ্বার, কুমিল্লা

  • ৩৯

    মুফতী আব্দুল হান্নান সাহেব

    শাইখুল হাদীস, জামিয়া সিরাজিয়া, ভাদুঘর, বি. বাড়িয়া

  • ৪০

    মুফতী আতাউল্লাহ সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ব্যাংক কলোনী, সাভার

  • ৪১

    মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব

    সদরে মুহতামিম, জামিয়া হুসানিয়া খুকনি, সিরাজগঞ্জ

  • ৪২

    হযরত মাওলানা আশেকে মুস্তফা সাহেব

    মুহতামিম, উলূমে শরইয়্যাহ লতিফপুর, গাজীপুর

  • ৪৩

    শায়েখ আলী আব্বাসী সাহেব

    খতীব, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন

  • ৪৪

    শায়েখ হাসান মূসা সাহেব

    সাবেক প্রফেসর, মদীনা ইউনিভার্সিটি, সৌদি আরব

  • ৪৫

    শায়েখ মাহমুদ জাকারিয়া সাহেব

    ইমাম, বাবে লুদ, বায়তুল মুকাদ্দাস, ফিলিস্তিন

  • ৪৬

    শায়েখ আহমদ আব্দুল্লাহ আল মাদানী

    মদীনা মুনাওয়ারা, সৌদি আরব

  • ৪৭

    হযরত মাওলানা আবুল হাসান ফয়সাল সাহেব

    নায়েবে মুহতামিম, জামিয়া মাহমুদুল হাসান খাদিমনগর, সিলেট

  • ৪৮

    হযরত মাওলানা মুফতী গোলামে রহমান সা.

    মুহতামিম, মারকাজুল ইসলামী, খুলনা

  • ৪৯

    হযরত মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব

    প্রধান মুফতী, সেনহাটি যাকারিয়া মাদরাসা, খুলনা

  • ৫০

    মুফতী সৈয়দ রেজাউল করীম সাহেব

    পীর সাহেব চরমোনাই, বরিশাল

  • ৫১

    মুফতী সৈয়দ ফয়জুল করীম সাহেব

    পীর সাহেব চরমোনাই, বরিশাল

  • ৫২

    হযরত মাওলানা গুফরান হাকীম সাহেব

    লামবাসা ফিজি আইল্যান্ড

  • ৫৩

    হযরত মাওলানা আব্দুল হাকীম সাহেব

    মুহাদ্দিস, আল্লামা মিয়া হুসাইন ইসলামিয়া মাদরাসা, রাজশাহী

  • ৫৪

    হযরত মাওলানা নূরুল ইসলাম সাহেব

    মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, গাজীপুর

  • ৫৫

    হযরত মাওলানা হেমায়েতুদ্দীন সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ৫৬

    হযরত মাওলানা ক্বারী মুনিরুজ্জামান সাহেব

    গণেশপুর, দেবিদ্বার, কুমিল্লা

  • ৫৭

    হযরত মাওলানা আলী আহমদ সাহেব

    মুহতামিম, আহমাদাবাদ সাহেবিয়া কওমী মাদরাসা, মাদারীপুর

  • ৫৮

    শায়েখ আহমদ সাহেব

    মালী, আফ্রিকা

  • ৫৯

    হযরত মাওলানা শামসুল আলম সাহেব

    পীর সাহেব মোলামগাড়ী, শিবগঞ্জ, বগুড়া

  • ৬০

    হযরত মাওলানা মুফতি মজীবর রহমান

    মুহতামিম, দড়াটানা মাদরাসা, যশোর

  • ৬১

    হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ব্যাংক কলোনী, সাভার, ঢাকা

  • ৬২

    হযরত মাওলানা শওকত হুসাইন সরকার

    মুহতামিম, দারুল উলূম দত্তপাড়া মাদরাসা, নরসিংদী

  • ৬৩

    হযরত মাওলানা আসজাদ হুসাইন সাহেব

    মুহতামিম, শাহজালাল দরগাহ মাদরাসা ও খতীব দরগাহ মসজিদ, সিলেট

  • ৬৪

    হযরত মাওলানা মুবারক হুসাইন সাহেব

    মুহতামিম ও শাইখুল হাদীস, দারুল উলূম বানিয়ার চালা, গাজীপুর

  • ৬৫

    হযরত মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী সাহেব

    মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর

  • ৬৬

    হযরত মাওলানা আনওয়ারুল হক সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া সেহরা, মোমেনশাহী

  • ৬৭

    হযরত মাওলানা মুফতী গোলামুর রহমান

    মুহতামিম, ইমদাদুল উলূম রশীদিয়া, ফুলবাড়ি গেট, খুলনা

  • ৬৮

    হযরত মাওলানা আব্দুল হাই সাহেব

    মুহতামিম, মাদরাসা উমর ইবনুল খাত্তাব, মুহাম্মাদ নগর, খুলনা

  • ৬৯

    হযরত মাওলানা ফয়জুদ্দীন সাহেব

    মুহতামিম, দারুল হুদা কাসেমুল উলূম, তারাইল, কিশোরগঞ্জ

  • ৭০

    হযরত মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব

    সভাপতি, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন

  • ৭১

    হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব

    নায়েবে মুহতামিম, জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম, কুমিল্লা

  • ৭২

    হযরত মাওলানা মুসলিমুদ্দীন সাহেব

    মুহতামিম, মাদরাসা খলিলিয়া সিদ্দিকীয়া ফয়জুল উলূম, কক্সবাজার

  • ৭৩

    হযরত মাওলানা মুফতি মুশতাকুন্নবী সাহেব

    মুহতামিম, মাদরাসা সুধন্য পুর, কোর্টবাড়ি, কুমিল্লা

  • ৭৪

    হযরত মাওলানা আবু দাউদ সাহেব

    আশরাফুল উলূম মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া

  • ৭৫

    হযরত মাও. মুফতি মাহমুদুল হাসান জামশেদ

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী বড় মাদরাসা

  • ৭৬

    শায়েখ নাসির বিল্লাহ মন্ত্রী সাহেব

    সৌদি আরব

  • ৭৭

    হযরত মাওলানা সাইফুজ্জামান সাহেব

    খতীব ও মুহতামিম, বাইতুস সালাম, মিরপুর, ঢাকা

  • ৭৮

    হযরত মাও. রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ

    মুহতামিম, দারুল উলূম মাদরাসা, মিরপুর-১৩

  • ৭৯

    হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব

    মুহতামিম, রেলওয়ে মাদরাসা, সিরাজগঞ্জ

  • ৮০

    হযরত মাওলানা মনজুরুল হাসান সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামি রওজাতুস সুন্নাহ, খিলগাঁও

  • ৮১

    হযরত মাওলানা আব্দুর রহমান মুহাম্মদ হানিফ

    শাইখুল হাদীস, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া, শেখের চর, নরসিংদী

  • ৮২

    হযরত মাওলানা মুফতি তাহের সাঈদ

    খতীব, বাইতুস সালাম জামে মসজিদ, গুলশান, ঢাকা

  • ৮৩

    হযরত মাওলানা শেখ মাহমুদ জাকারিয়া

    খতীব, বিল্লাহ জামে মসজিদ, ফিলিস্তিন

  • ৮৪

    হযরত মাওলানা আতাউর রহমান সাহেব

    মুহাদ্দিস, জামিয়া করিমিয়া জুম্মাপাড়া, রংপুর

  • ৮৫

    হযরত মাও. মুফতি নূরুল আমীন সাহেব

    প্রতিষ্ঠাতা, বাইতুল উলূম কওমি মাদরাসা, খুলনা

  • ৮৬

    হযরত মাও. মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

  • ৮৭

    হযরত মাওলানা তাফাজ্জুল হুসাইন সাহেব

    মুহতামিম, আল জামিয়াতুর রাহমানিয়া, নীলফামারী

  • ৮৮

    হযরত মাওলানা আবুল কালাম কাসেমী

    জামিয়া আরাবিয়া ইসলামিয়া, সৈয়দপুর, নীলফামারী

  • ৮৯

    হযরত মাওলানা নূরুল আলম সাহেব

    মুহতামিম ও শাইখুল হাদীস, আফতাব উদ্দীন মাদরাসা, মিরপুর, ঢাকা

  • ৯০

    হযরত মাওলানা হাফেজ আব্দুর রহীম শাকের

    মুহতামিম, দারুল উলূম চৌমুহনী, নোয়াখালী

  • ৯১

    হযরত মাওলানা মুহিউদ্দীন সাহেব

    মুহতামিম, আজিজুল উলূম চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী

  • ৯২

    হযরত মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী

    মুহতামিম, মদীনাতুল উলূম ভাটারা, ঢাকা

  • ৯৩

    হযরত মাওলানা শুয়াইব আহমদ সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, কোটারকোণা, মৌলভীবাজার

  • ৯৪

    হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব

    মুঈনে মুহতামিম, আফতাব উদ্দীন মাদরাসা, মিরপুর, ঢাকা

  • ৯৫

    হযরত মাওলানা মোশাররফ হুসাইন সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আল-আমীন, নোয়াখালী

  • ৯৬

    হযরত মাওলানা মুফতি ফয়েজ আহমদ সাহেব

    জামিয়া রাহমানিয়া মহব্বতপুর, সদর নোয়াখালী

  • ৯৭

    হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব

    মুহতামিম, ইমদাদুল উলূম কালিকাপুর, নোয়াখালী

  • ৯৮

    হযরত মাওলানা হাফেজ শফিউল্লাহ সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া মাইজদী, নোয়াখালী

  • ৯৯

    হযরত মাওলানা শাব্বীর আহমাদ রাশিদ

    মুহতামিম, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ

  • ১০০

    হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলূম, দারওয়ানী, নীলফামারী

  • ১০১

    হযরত মাওলানা দেলওয়ার হোসেন

    মুহতামিম, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম মাসকান্দা, মোমেনশাহী

  • ১০২

    হযরত মাওলানা নূরুল আলম

    জামিয়া আরাবিয়া আহদিয়া বাগুই গ্রাম, নান্দাইল, মোমেনশাহী

  • ১০৩

    হযরত মাওলানা আমিনুল হক

    মুহাদ্দিস, মাখজানুল উলূম মোমেনশাহী; মুহতামিম, ফজলুল হক মাদরাসা

  • ১০৪

    হযরত মাওলানা মুফতি আহমাদ আলী

    শাইখুল হাদীস, মিফতাহুল উলূম মাসকান্দা; মুহতামিম, জামিয়াতুল আবরার

  • ১০৫

    হযরত মাওলানা কাজী ফজলুল করীম রাজু

    শাইখুল হাদীস, আল জামিয়াতুল আরাবিয়া শামছুল উলূম, কারবালা, বগুড়া

  • ১০৬

    হযরত মাওলানা আবুল বাশার সাহেব

    মুহতামিম, জামিয়া নূরানিয়া তারাপাশা, কিশোরগঞ্জ

  • ১০৭

    হযরত মাওলানা আবু সাঈদ সাহেব

    নায়েবে মুহতামিম, জামিয়া মাহমুদিয়া, চরখরিচা, মোমেনশাহী

  • ১০৮

    হযরত মাওলানা রুহুল আমীন সাহেব

    সাবেক মুহতামিম, জামিয়াতুন নূরিয়া, কান্দিবিটা, নাটোর

  • ১০৯

    হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১১০

    হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১১১

    হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১১২

    হযরত মাওলানা ফজলুল করিম সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১১৩

    হযরত মাওলানা মাহমুদুল হাসান সিরাজী

    নায়েবে মুহতামিম, জামিয়াতুল আবরার, মাতুয়াইল, ঢাকা

  • ১১৪

    হযরত মাওলানা ইবরাহীম খলিল সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী

  • ১১৫

    হযরত মাওলানা নোমান সাহেব

    মুহাদ্দিস, খাজা মুঈনুদ্দীন বাজার রোড মাদরাসা, বরিশাল

  • ১১৬

    হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব

    মুহতামিম, মাদরাসায়ে জিন্নুরাইন, মদনপুর, ঢাকা

  • ১১৭

    হযরত মাওলানা বিলাল শামছুল হক সাহেব

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১১৮

    হযরত মাওলানা ওমর ফারুক সাহেব

    মুহাদ্দিস, দারুল উলূম মতিঝিল

  • ১১৯

    হযরত মাওলানা নোমান সাহেব

    মুহাদ্দিস, ইসলামিয়া আরাবিয়া নাজিরপুর মাদরাসা, চৌমুহনী, নোয়াখালী

  • ১২০

    হযরত মাওলানা ইসমাইল সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ১২১

    হযরত মাওলানা মাহবুবুল্লাহ সাহেব

    খায়রুল মাদারিস, কোনাবাড়ি, গাজীপুর

  • ১২২

    হযরত মাওলানা আহমাদ কবীর খলীল সাহেব

    মুহাদ্দিস, জামিয়া তাওয়াকুলিয়া, রেঙ্গা, সিলেট

  • ১২৩

    হযরত মাওলানা মাহমুদুর রহমান (ইমরান)

    মুহতামিম, জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ, মৌলভীবাজার, সিলেট

  • ১২৪

    হযরত মাওলানা আশরাফ আলী সাহেব

    মুহতামিম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া, শেখের চর, নরসিংদী

  • ১২৫

    হযরত মাওলানা ইসহাক আল গাজী সাহেব

    মুহতামিম, জামিয়াতু আলী আল মুরতাজা আল ইসলামিয়া, নরসিংদী

  • ১২৬

    হযরত মাওলানা আব্দুল করীম সাহেব

    মুহতামিম, জামিয়াতুত তাকওয়া গফরগাঁও, মোমেনশাহী

  • ১২৭

    হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব

    মুহাদ্দিস, জামিয়া মাহমুদিয়া, চরখরিচা, মোমেনশাহী

  • ১২৮

    হযরত মাওলানা কাসেদুর রহমান সাহেব

    জামিয়া ফারুকিয়া, আকওয়া, মোমেনশাহী

  • ১২৯

    হযরত মাওলানা আকবর হুসাইন সাহেব

    সিনিয়র শিক্ষক, রাজাপুর মাদরাসা, লাকসাম, কুমিল্লা

  • ১৩০

    হযরত মাওলানা সোলাইমান সাহেব

    মুহতামিম, নাগোদা ইসলামিয়া মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা

  • ১৩১

    হযরত হাফেজ মাওলানা মনির হুসাইন সাহেব

    মুহতামিম, জামিয়া রশীদিয়া আজিজুল উলূম, রানির বাজার, কুমিল্লা

  • ১৩২

    হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব

    মুহতামিম, দারুল উলূম শাকেরুল্লাহ ঢাকারপাড়া, পাঁচবিবি, জয়পুরহাট

  • ১৩৩

    হযরত মাওলানা ইউনুস ঢালী সাহেব

    মুহতামিম, মদীনাতুল উলূম তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা

  • ১৩৪

    হযরত মাওলানা আবুল হাসান সাহেব

    খরিয়া বাজার, নরসিংদী

  • ১৩৫

    হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব

    দারুল উলূম দত্তপাড়া, নরসিংদী

  • ১৩৬

    হযরত মাওলানা আহমাদ আলী সাহেব

    মুহতামিম, তাজপুর মাদরাসা, সিলেট

  • ১৩৭

    হযরত মাওলানা আহমাদুল্লাহ সাহেব

    মুহতামিম, জামিয়া আরাবিয়া যাকারিয়া দারুল উলূম, সেনহাটি, খুলনা

  • ১৩৮

    হযরত মাওলানা আশরাফ আলী সাহেব

    নায়েবে মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, মোমেনশাহী

  • ১৩৯

    হযরত মাওলানা রফিকুল্লাহ সাহেব

    আদিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা

  • ১৪০

    হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব

    মুহতামিম, জামিরিয়া ইহইয়াউল উলূম বালিয়া ডাঙ্গি, ঠাকুরগাঁও

  • ১৪১

    হযরত মাওলানা আনওয়ারুল্লাহ

    সাহেব মুহতামিম, সাতবাড়িয়া মাদরাসা, শাহজাদপুর, সিরাজগঞ্জ

  • ১৪২

    হযরত মাওলানা ইনামুল হক সাহেব

    নায়েবে মুহতামিম, সাতবাড়িয়া মাদরাসা, শাহজাদপুর, সিরাজগঞ্জ

  • ১৪৩

    হযরত মাওলানা আবু নোমান আল মাদানী

    শিক্ষক, যাত্রাবাড়ী মাদরাসা

  • ১৪৪

    হযরত মাওলানা তৈয়ব সাহেব

    আলী নগর আজিজিয়া মাদরাসা, ভোলা

  • ১৪৫

    হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব

    মুহতামিম, কামালকাঞ্ছনা রইসিয়া মাদরাসা, রংপুর

  • ১৪৬

    হযরত মাওলানা নূর আহমদ কাসেম

    মুহতামিম, জামিয়া কাসেমিয়া, মোমেনশাহী

  • ১৪৭

    হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সরকার

    মুহাদ্দিস, জামিয়া ফারুকিয়া, মোমেনশাহী

  • ১৪৮

    হযরত মাওলানা মুফতি বেলাল সাহেব

    জামিয়া আরাবিয়া রাহেলিয়া দারুল উলূম, সাতগাড়া, রংপুর

  • ১৪৯

    হযরত মাওলানা মাহমুদুল আলম সাহেব

    মুহতামিম, বেতুয়া মাদরাসা, সিরাজগঞ্জ

  • ১৫০

    হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব

    মুহতামিম, শামছুল উলূম কারবালা, বগুড়া

  • ১৫১

    হযরত মাওলানা আযীযুর রহমান

    ইমাম ও খতীব, যশোর ঘোপ জামে মসজিদ

  • ১৫২

    হযরত মাওলানা আনওয়ারুল ইসলাম

    মুহাদ্দিস, জামিয়া হুসাইনিয়া বোয়ালিয়া, টাঙ্গাইল

  • ১৫৩

    হযরত মাওলানা সাজিদুর রহমান

    মুহতামিম, জামিয়া দারুল আরকাম; মুহাদ্দিস, জামিয়া ইউনুছিয়া, বি. বাড়িয়া

  • ১৫৪

    হযরত মাওলানা রুহুল আমীন উজানবী

    মুহতামিম, জামিয়াতুস সাহাবা আব্দুল্লাহপুর, ঢাকা

  • ১৫৫

    হযরত মাওলানা সিদ্দিক আহমাদ সাহেব

    মুহতামিম, জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার, শেরপুর

  • ১৫৬

    হযরত মাওলানা আবুল কাশেম সাহেব

    মুহতামিম, জামিয়া ইনআমিয়া, জামালপুর

  • ১৫৭

    হযরত মাওলানা রশীদ আহমাদ সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মেরাজনগর, ঢাকা

  • ১৫৮

    হযরত মাওলানা আবু তাহের সাহেব

    মুহতামিম, জামিয়া মাহমুদিয়া কুরআনিয়া গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

  • ১৫৯

    হযরত মাওলানা সুলাইমান সাহেব

    মুহতামিম, জামিয়া রাহমানিয়া, কক্সবাজার

  • ১৬০

    হযরত মাওলানা আতাউল করীম সাহেব

    মুহতামিম, জামিয়াতুল আবরার, কক্সবাজার

  • ১৬১

    হযরত মাওলানা হুসাইন আহমাদ সাহেব

    উস্তাদুল হাদীস, জামিয়া রাহমানিয়া, কক্সবাজার

  • ১৬২

    হযরত মাওলানা আনীসুল মোস্তফা সাহেব

    নায়েবে তালীমাত, জামিয়া রাহমানিয়া, কক্সবাজার

  • ১৬৩

    হযরত মাওলানা মুফতি বিলাল হুসাইন খান

    মুহতামিম, জামিয়া মাদানিয়া নিযামিয়া, কেরানীগঞ্জ, ঢাকা

  • ১৬৪

    হযরত মাওলানা জাফর আহমাদ সাহেব

    শাইখুল হাদীস, জামিয়া শারঈয়্যাহ মালিবাগ, ঢাকা

  • ১৬৫

    হযরত মাওলানা ইউসুফ মাহমুদী সাহেব

    মদীনা মুনাওয়ারা

  • ১৬৬

    হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া চৌমুহনী, নোয়াখালী

  • ১৬৭

    হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া নজিরপুর, নোয়াখালী

  • ১৬৮

    হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ আব্দুল বাকি

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আমানতপুর, নোয়াখালী

  • ১৬৯

    হযরত মাওলানা মুফাসসির সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আমানতপুর, নোয়াখালী

  • ১৭০

    হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া চৌমুহনী, নোয়াখালী

  • ১৭১

    হযরত মাওলানা শামসুল হক সাহেব

    মুহতামিম, ইদরিস আলী বিশ্বাস আল-ইসলামিয়া মাদরাসা, কুষ্টিয়া

  • ১৭২

    হযরত মাওলানা মতিউর রহমান সাহেব

    মুহতামিম, রওজাতুস সুন্নাহ মাহমুদিয়া, ঈশ্বরদী, পাবনা

  • ১৭৩

    হযরত মাওলানা মাহমুদুল্লাহ জহির সাহেব

    মুহতামিম, হুসাইনিয়া হামদিয়া মুহিউস সুন্নাহ, দাতারি, সিলেট

  • ১৭৪

    হযরত মাওলানা নাজিমুদ্দীন কাসেমী সাহেব

    মুহতামিম, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, সিলেট

  • ১৭৫

    হযরত মাওলানা সাইফুল ইলাহ সাহেব

    মুহতামিম, জামিয়া রাহমানিয়া লালারচর, বেয়ামপুর, সিলেট

  • ১৭৬

    হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব

    মুহতামিম, জামিয়া মাহমুদিয়া, টাঙ্গাইল

  • ১৭৭

    হযরত মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান

    মুহাদ্দিস, জামিয়া দারুল উলূম মতিঝিল, ঢাকা

  • ১৭৮

    হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব

    মুহতামিম, তামাই মাদরাসা, সিরাজগঞ্জ

  • ১৭৯

    হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী

    উস্তাদ, যাত্রাবাড়ী বড় মাদরাসা

  • ১৮০

    হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব

    মুহতামিম, মিফতাহুল উলূম মাদরাসা, কেশবপুর, যশোর

  • ১৮১

    হযরত মাও. মুফতি মাহফুজুল হক সাহেব

    মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকা

  • ১৮২

    হযরত মাওলানা বুরহানুদ্দীন সাহেব

    মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া, ঢাকা

  • ১৮৩

    হযরত মাও. উবায়দুর রহমান মাহবুব সাহেব

    মুহতামিম, জামিয়া মাহমুদিয়া, বরিশাল

  • ১৮৪

    হযরত মাওলানা আব্দুল হালীম সাহেব

    মুহতামিম, খাজা মুঈনুদ্দীন মাদরাসা, বরিশাল

  • ১৮৫

    হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব

    মুহতামিম, জামিয়া বাবুস সালাম বিমানবন্দর, ঢাকা

  • ১৮৬

    হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব

    ই. পি. আর মদীনাতুল উলূম, এলেঙ্গা, টাঙ্গাইল

  • ১৮৭

    হযরত মাওলানা নূর মুহাম্মদ সাহেব

    মুহতামিম, ইসলামিয়া মাদরাসা, রাজশাহী

  • ১৮৮

    হযরত মাওলানা শফিকুল ইসলাম মাদানী

    মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ১৮৯

    হযরত মাওলানা ছানাউল্লাহ সাহেব

    নাযেমে তালীমাত, জামিয়াতুস সুন্নাহ পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা

  • ১৯০

    হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব

    মুহতামিম, জামিয়া রহীমিয়া মোহাম্মদপুর, ঢাকা

  • ১৯১

    হযরত মাওলানা সাঈদ নূর সাহেব

    মুহতামিম, নূরুল কুরআন ওয়াস সুন্নাহ, পূর্ব মিতরা, মানিকগঞ্জ

  • ১৯২

    হযরত মাওলানা কেফায়াতুল্লাহ শফিক সা.

    মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া টেকনাফ

  • ১৯৩

    হযরত মাওলানা মুহসিন শরীফ সাহেব

    মুহতামিম, আজিজুল উলূম রাজারকুল, রামু, কক্সবাজার

  • ১৯৪

    হযরত মাওলানা রফিকুল ইসলাম কাসেমী

    শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া কাজুলিয়া, গোপালগঞ্জ

  • ১৯৫

    হযরত মাওলানা ইলিয়াস হাসান সাহেব

    উস্তাদ, জামিয়া নুরিয়া ইসলামিয়া, টঙ্গি

  • ১৯৬

    হযরত মাওলানা মুফতি ইয়াসিন সাহেব

    মুহাদ্দিস, মাদরাসা মুঈনুল ইসলাম, গুলশান, ঢাকা

  • ১৯৭

    হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক

    সাহেব মুহতামিম, জামিয়াতুল আবরার, কেরানীগঞ্জ, ঢাকা

  • ১৯৮

    হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব

    মুহতামিম, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

  • ১৯৯

    হযরত মাওলানা মুফতি আবু তাহের নদভী

    মুহতামিম, শেখ জনরুদ্দীন দারুল কুরআন চৌধুরীপাড়া, ঢাকা

  • ২০০

    হযরত মাওলানা মাহফুজুল হক কাসেমী

    নায়েবে মুহতামিম, শেখ জনরুদ্দীন দারুল কুরআন চৌধুরীপাড়া, ঢাকা

  • ২০১

    হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী

    শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০২

    হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব

    নায়েবে তালীমাত, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৩

    হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৪

    হযরত মাওলানা মাহবুবুল হাসান সাহেব

    জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৫

    হযরত মাওলানা খুলুসুর রহমান সাহেব

    জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৬

    হযরত মাওলানা রমিজুল ইসলাম সাহেব

    জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৭

    হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব

    জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২০৮

    হযরত মাওলানা সুলাইমান সাহেব

    জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

মুজায়ে সুহবাত

৮৩

  • ২০৯

    হযরত মাওলানা নাজমুল হক রহ.

    সাবেক নায়েবে মুহতামিম, জামিয়াতুত তাকওয়া, মোমেনশাহী

  • ২১০

    হযরত মাওলানা শামসুল ইসলাম রহ.

    নায়েবে মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ শিকারী কান্দা, মোমেনশাহী

  • ২১১

    আলহাজ আবুল হাসান সাহেব রহ.

    নিকুঞ্জ, ঢাকা

  • ২১২

    হযরত মাওলানা আবুল কাসেম সাহেব

    শিক্ষক, যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ২১৩

    হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব

    খতীব, নিকুঞ্জ জামে মসজিদ ও মুহাদ্দিস বাবুস সালাম মাদরাসা

  • ২১৪

    হযরত মাওলানা শেখ ফরীদ সাহেব

    মুদাররিস, জামিয়া দারুল উলূম মতিঝিল, ঢাকা

  • ২১৫

    হযরত মাওলানা নূর মুহাম্মদ সাহেব

    মুহিউস সুন্নাহ মাদরাসা এলেঙ্গা, টাঙ্গাইল

  • ২১৬

    হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব

    যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা

  • ২১৭

    হযরত হাজী ইউসুফ আলী সাহেব

    মুহতামিম, মদীনাতুল উলূম মাদরাসা, হাজীগঞ্জ, চাঁদপুর

  • ২১৮

    হযরত মাওলানা নোমান সাহেব

    শাইখুল হাদীস, কারামতিয়া আলিয়া মাদরাসা, নোয়াখালী

  • ২১৯

    হযরত মাওলানা আতাউল্লাহ নিয়ামী সাহেব

    মুঈনে মুহতামিম, জামিয়া কাসিমুল উলূম, জামিল মাদরাসা, বগুড়া

  • ২২০

    মুফতী ইমদাদুল্লাহ নিয়ামী সাহেব

    মুহতামিম, মাদরাসাতুস সুফফা, বগুড়া

  • ২২১

    হযরত মাওলানা নেক আহমাদ সাহেব

    মুহাদ্দিস, ইসলামীয়া মাদরাসা, রাজশাহী

  • ২২২

    হযরত মাওলানা আব্দুল রউফ সাহেব

    মুহতামিম, দারুল উলূম মুহিউস সুন্নাহ, মধুপুর, টাঙ্গাইল

  • ২২৩

    হযরত মাওলানা মাসউদ ইবনে মুসলিহুদ্দীন

    মুহাদ্দিস, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, নারায়ণগঞ্জ

  • ২২৪

    হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব

    মাদরাসা আরাবিয়া ঈদগাহ, নোয়াখালী

  • ২২৫

    হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ সাহেব

    কাতার

  • ২২৬

    হযরত মাওলানা তারেক হাসান সাহেব

    কাতার

  • ২২৭

    হযরত মাওলানা ফারুক আহমাদ সাহেব

    মুহতামিম, জামিয়া মাহমুদিয়া শামছুল উলূম, পৌরসভা, মাদারীপুর

  • ২২৮

    হযরত মাওলানা মোতাহার হুসাইন সাহেব

    মুহাদ্দিস, জামিয়াতুসসুন্নাহ বিজেশ্বর, বি. বাড়িয়া

  • ২২৯

    হযরত মাওলানা আব্দুল জলীল সাহেব

    তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

  • ২৩০

    হযরত মাওলানা সাঈদুল ইসলাম সাহেব

    মুহতামিম, মাখজানুল উলূম, বারুপুর, সিরাজগঞ্জ

  • ২৩১

    হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব

    মুহতামিম, তালীমুল ইসলাম মাদরাসা, সিরাজগঞ্জ

  • ২৩২

    হযরত মাওলানা জয়নাল আবেদীন সাহেব

    মুহতামিম, দারুল কুরআন নূরিয়া, ভাকুর্তা, সাভার, ঢাকা

  • ২৩৩

    হযরত মাওলানা মুফতি লুকমান সাহেব

    উস্তাদ, হুসাইনিয়া মাদরাসা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

  • ২৩৪

    হযরত হাফেজ মাওলানা আব্দুল কাউয়ুম সা.

    ফুলগ্রাম সুলতানিয়া আশরাফুল উলূম, চৌদ্দগ্রাম, কুমিল্লা

  • ২৩৫

    হযরত মাওলানা জামিল আহমাদ

    মুহতামিম, আশরাফুল কুরআন মাদরাসা, কুমিল্লা

  • ২৩৬

    হযরত মাওলানা সালমান সাহেব

    শিক্ষক, মাজহারুল উলূম যশপুর, কুমিল্লা

  • ২৩৭

    হযরত মাওলানা শহিদুল ইসলাম ফারুকি

    মাদদূশ শায়েখ আলী হাসান আলী নদভী, সাভার

  • ২৩৮

    হযরত মাওলানা আবুল খায়ের সাহেব

    মুহতামিম, মদীনাতুল উলূম মাদরাসা, লাকসাম, কুমিল্লা

  • ২৩৯

    হযরত মাওলানা যাদ্দে সলিমুল্লাহ সাহেব

    মুহাদ্দিস, লাধুরচর গন্দেপুর ইসলামিয়া মাদরাসা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ

  • ২৪০

    হযরত মাওলানা ক্বারী আনিসুর রহমান সাহেব

    মুহতামিম, মাদরাসাতুল ইতকান, যাত্রাবাড়ী

  • ২৪১

    হযরত মাওলানা আব্বাস আলী রব্বানী সাহেব

    জায়গীর দারুল যমান মাদরাসা

  • ২৪২

    হযরত মাওলানা মুফতি হাসান সাহেব

    উস্তাদ, বাইতুল উলূম কওমি মাদরাসা, খুলনা

  • ২৪৩

    হযরত মাওলানা মুনির হুসাইন সাহেব

    উস্তাদ, রানীর বাজার শাহী মসজিদ মাদরাসা, ভৈরব

  • ২৪৪

    হযরত মাওলানা আলী আকবর সাহেব

    মিয়াপাড়া জামে মসজিদ; শিক্ষক, কোর্ট মসজিদ মাদরাসা, গোপালগঞ্জ

  • ২৪৫

    হযরত মাওলানা বশির আহমাদ সাহেব

    মুহতামিম, সন্তোষপুর, বদরগঞ্জ, রংপুর

  • ২৪৬

    হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব

    মুবাল্লিগ, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ

  • ২৪৭

    হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব

    শাইখুল হাদীস, জামিয়া রহীমিয়া আরাবিয়া, উত্তরা, ঢাকা

  • ২৪৮

    হযরত মাওলানা আব্দুল হালীম সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া তাঁতিবাজার, ঢাকা

  • ২৪৯

    হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব

    মুহতামিম, জামিয়া দারুল উলূম হাড়িনাল, গাজীপুর

  • ২৫০

    হযরত মাওলানা আব্দুল্লাহ নাটোরী সাহেব

    মুহতামিম, হামিদিয়া ইসলামিয়া, সিংড়া, নাটোর

  • ২৫১

    হযরত মাওলানা ইউসুফ সাহেব

    নায়েবে তালীমাত, চক সুত্রাপুর মাদরাসা, বগুড়া

  • ২৫২

    হযরত মাওলানা মামুনুর রশীদ সাহেব

    নায়েবে মুহতামিম, ইসলামিয়া মাদরাসা, রাজশাহী

  • ২৫৩

    হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব

    মুহতামিম, মাদরাসাতুল মদীনা দারুল কুরআন ওয়াস সুন্নাহ, নাটোর

  • ২৫৪

    হযরত মাওলানা সালাহউদ্দীন সাহেব

    নায়েবে মুহতামিম, দারুল উলূম সওতুল কোরআন খাজুরা, যশোর

  • ২৫৫

    হযরত মাওলানা মাসউদুর রহমান সাহেব

    খতীব, কোটবাজার মসজিদ, জামালপুর

  • ২৫৬

    হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব

    জামিয়া ইদরিসিয়া আহমাদাবাদ শ্রীনগর, নরসিংদী

  • ২৫৭

    হযরত মাওলানা কারী মুনীরুল হক সাহেব

    মুহতামিম, মাদরাসা দারে মাহমুদ, রসুলপুর, যাত্রাবাড়ী, ঢাকা

  • ২৫৮

    হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব

    মুহতামিম, মাদরাসা ইসলামিয়া আল ফালাহ, বাগেরহাট, খুলনা

  • ২৫৯

    হযরত মাওলানা মুফতি রশীদ আহমাদ সাহেব

    মুহতামিম, জামিয়াতুশ শায়খ হাজী ইমদাদুল উলূম মুহাজিরে মক্কী, কুমিল্লা

  • ২৬০

    হযরত মাওলানা মহিউদ্দীন সাহেব

    খতীব, ১০ নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা, ঢাকা

  • ২৬১

    হযরত মাওলানা মামুন আব্দুল্লাহ কাসেমী

    মুহতামিম, মারকাযুদ দিরায়াহ আল-ইসলামিয়া, কাজীপাড়া, ঢাকা

  • ২৬২

    হযরত মাওলানা মুফতি মিনহাজ সাহেব

    মুহতামিম, ফয়জুল কুরআন ওয়াস সুন্নাহ; খতীব চকবাজার শাহী মসজিদ

  • ২৬৩

    হযরত মাওলানা মনজুর এলাহী সাহেব

    খতীব, বাইতুল ইজ্জত জামে মসজিদ, বসুন্ধরা, ঢাকা

  • ২৬৪

    হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব

    মুহতামিম, মদীনাতুল উলূম, কুষ্টিয়া

  • ২৬৫

    হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক অজিজি

    মুহতামিম, জামিয়া গফুরিয়া ইসলামপুর, মোমেনশাহী

  • ২৬৬

    হযরত মাওলানা মুফতি মাকসুদুল ইসলাম

    মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, কেরানীগঞ্জ

  • ২৬৭

    হযরত মাওলানা আবুল বাশার সাহেব

    মুহতামিম, রশীদিয়া বাইতুল করীম, বাউফল, পটুয়াখালী

  • ২৬৮

    হযরত মাওলানা মাসউদুর রহমান রব্বানী

    ইমাম ও খতীব, দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, ঢাকা

  • ২৬৯

    হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব

    মুহতামিম, মাজাহিরুল উলূম মানওয়ারখান, সিদ্দিকবাজার, ঢাকা

  • ২৭০

    হযরত মাওলানা আবুল হাশেম সাহেব

    শাইখুল হাদীস, জামিয়া হুসাইনিয়া খুকনি, সিরাজগঞ্জ

  • ২৭১

    হযরত মাওলানা মাতলুবুর রহমান সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া তাঁতিবাজার, ঢাকা

  • ২৭২

    হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব

    মুহতামিম, মাদরাসা দারুত তাহযিব ওকিয়া, কক্সবাজার

  • ২৭৩

    হযরত মাওলানা ক্বারী শাকেরুল্লাহ সাহেব

    মুহতামিম, মাদরাসা ইবনে আব্বাস রা., লেদা, টেকনাফ, কক্সবাজার

  • ২৭৪

    হযরত মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া হাফিজুল উলূম সিরাজদিখান, মুন্সীগঞ্জ

  • ২৭৫

    হযরত মাওলানা মুফতি আল আমীন সাহেব

    মুহতামিম, মারকাযুল কুরআন বাঘাবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ

  • ২৭৬

    হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবীর সাহেব

    মুহতামিম, মারকাযুল হুদা, বেড়া, পাবনা

  • ২৭৭

    হযরত মাওলানা মুফতি আজমল হুসাইন

    মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া কোলাপাড়া, মুন্সীগঞ্জ

  • ২৭৮

    হযরত মাওলানা সুহাইল সাহেব

    মুহাদ্দিস, খায়রুল মাদারিস কোনাপাড়া, গাজীপুর

  • ২৭৯

    হযরত মাওলানা আতাউর রহমান সাহেব

    মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর

  • ২৮০

    হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব

    নায়েবে তালীমাত, তাওহিদুল উলূম নিযামিয়া, এলেঙ্গা, টাঙ্গাইল

  • ২৮১

    হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব

    মুহতামিম, মদীনাতুল উলূম দারুত তাহফিজ, বগুড়া

  • ২৮২

    হযরত মাওলানা নাজিমুদ্দীন সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া শামছুল উলূম মাহমুদিয়া, সাভার, ঢাকা

  • ২৮৩

    হযরত মাওলানা ইবরাহীম সাহেব

    মুদাররিস, জামিয়া ইসলামিয়া গোয়ালপাড়া, ঠাকুরগাঁও

  • ২৮৪

    হযরত মাওলানা নূর মুহাম্মাদ সাহেব

    নায়েবে মুহতামিম, জামিয়া ইসলামিয়া গোয়ালপাড়া, ঠাকুরগাঁও

  • ২৮৫

    হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব

    মুহতামিম, ফুরকানিয়া কওমি মাদরাসা, সিলেট

  • ২৮৬

    হযরত মাওলানা আরাফাত হোসাইন সাহেব

    মুহতামিম, মুহিউস সুন্নাহ খুলাফায়ে রাশিদীন, পঞ্চগড়

  • ২৮৭

    হযরত মাওলানা হোসাইন সাহেব

    নায়েবে তালীমাত, দারুল উলূম, পঞ্চগড়

  • ২৮৮

    হযরত মাওলানা ইহতেশামুল হক সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২৮৯

    হযরত মাওলানা আব্দুল হালীম সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২৯০

    হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

  • ২৯১

    হযরত মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব

    মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী

দোয়া

বাংলাদেশে গণমুখী দ্বীনি দাওয়াতের বহুবিধ কর্মতৎপরতার পাশাপাশি তাঁর সুন্নতি অনুশীলন, দরস-তাদরিস ও গবেষণাসমৃদ্ধ বই-পুস্তক আমরা অর্ধশতকাল ধরে পেয়ে আসছি। মসজিদ-মাদরাসা, ওয়াজ-মাহফিলে বা দেশ-বিদেশের সফরে তাঁর জ্ঞানগর্ভ ও আধ্যাত্মিক মর্মপূর্ণ বয়ান সমাজকে করেছে জ্যোতির্ময় আলোকিত।

আল্লাহপাক দ্বীনের দুর্গম এই মহান ব্যক্তির ছায়া আমাদের ওপর আরও বহুদিন প্রসারিত রাখুন! কালের এই প্রোজ্জ্বল পিদিমের জ্যোতির্ময় আলো আমাদের মাঝে দীর্ঘায়িত করুন। (আমীন)